বাংলাদেশ প্রবাসী

প্রবাসীদের প্রতি অবিচার আর সহ্য হয় না...*

আমরা যারা দেশের মাটি ছেড়ে হাজার হাজার মাইল দূরে পাথরের শহরে ঘাম ঝরাই, তারা কি মানুষ না?  

প্রতিদিন পরিবার-পরিজন ছেড়ে রোদে পুড়ে, কাঁদতে কাঁদতে একমুঠো টাকা পাঠাই দেশের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে। অথচ সেই প্রবাসীদের নিয়েই দেশে একের পর এক *প্রতারণা, অবহেলা, লজ্জাজনক দুর্নীতি*।


আজকাল একেকজন *প্রবাসী কল্যাণ মন্ত্রী* হয়, কথা দেয় – “প্রবাসীদের অধিকার রক্ষা করব”, “সেবা নিশ্চিত করব”। কিন্তু বাস্তবতা হলো, তারা ক্ষমতায় গিয়েই *চেয়ার আর কমিশনের পেছনে* ছোটে। প্রবাসীদের কেউ ভাবে না, কষ্ট বোঝে না।


---


❗ এসব অন্যায় আর কত?


🔹 *এয়ারপোর্টে* গেলে বলে, *“২টার বেশি মোবাইল আনতে পারবে না”* – অথচ বড়লোকরা স্যুটকেসভর্তি আইটেম আনে, তাদের কিছু হয় না।  

🔹 *আমাদের লাগেজ খোলা হয়, পণ্য চুরি হয়* — কোনো জবাবদিহি নেই।  

🔹 কাস্টমস-এ গিয়ে *ঘুষ ছাড়া* প্রবাসী ভাইদের ব্যাগ পর্যন্ত বের করা যায় না!  

🔹 *প্রবাসীদের এনআইডি, পাসপোর্ট রিনিউ করাও হয় জটিলতায় ভরা*  

🔹 টাকা পাঠালে কখনও সিস্টেম ফেইল, কখনও দালালের হাতে পড়ে ক্ষতিগ্রস্ত হই  

🔹 অথচ সেই টাকা দিয়েই দেশের অর্থনীতি চলে, ব্যাংকে রিজার্ভ গড়ে

💔 আমরা কি কেবল রেমিটেন্স পাঠানোর মেশিন?


#প্রবাসী  

#প্রবাসীর_কষ্ট  

#প্রবাসীর_জীবন  

#প্রবাসীভাই  

#বিদেশে_বাংলাদেশি  

#প্রবাসে_বাংলাদেশি  

#আমরা_প্রবাসী  

#প্রবাসীদের_অধিকার  

#বাংলাদেশি_প্রবাসী  

#রেমিটেন্স_যোদ্ধা  

#ভোট_চাই_প্রবাসীর  

#প্রবাসে_জীবন  

#প্রবাসীদের_প্রতারণা  

#বাংলাদেশ_সরকার  

#বিমানবন্দর_দুর্নীতি  

#প্রবাসের_অবহেলা  

#সত্য_কথা  

#VoiceOfExpat  

#ExpatRights  

#BangladeshiAbroad  

#WeAreExpat  

#StopAirportCorruption


No comments

আপনার মন্তব্য শেয়ার করুন।

Powered by Blogger.