খোলা জানালার প্রেম


খোলা জানালার প্রেম


তার বাড়ির শ্রাবণ ছায়ায়

আমার চলার পথ হঠাৎ থামে,

একদিন নয়—দুইদিন, তিনদিন

চোখ আটকে যায় তার জানালার ফাঁকে।


কাছে যাওয়ার সাহস নেই আমার,

ছুঁয়ে দেখবার অধিকারও নয়,

দূর থেকেই চোখ ভরে নিই

নীরব এক ভালোবাসার ক্ষয়।


প্রতিদিন খোলা জানালায় দাঁড়িয়ে

সে অজান্তেই মন কেড়ে নেয়,

আর আমি ভাবি—

এই মন কি কখনো তার যোগ্য হয়? ❤️


No comments

আপনার মন্তব্য শেয়ার করুন।

Powered by Blogger.