পুরুষের কষ্টগুলো খুব কমই চোখে পড়ে…
পুরুষের কষ্টগুলো খুব কমই চোখে পড়ে…
পুরুষ মানেই নাকি শক্ত,
পুরুষ মানেই নাকি কাঁদে না,
পুরুষের নাকি কষ্ট থাকার কথা না—
এই ভাবনাগুলোই সবচেয়ে বড় অবহেলা।
একজন পুরুষ আজ যে বেতন পাবে,
সে তার আগেই হিসাব করে ফেলে—
এই টাকা যাবে মায়ের ওষুধে,
এইটা বাবার প্রয়োজনে,
এইটা স্ত্রীর চাহিদায়,
এইটা সন্তানের ভবিষ্যতে।
নিজের জন্য?
সেটা তালিকায় থাকেই না।
দুই মাস পরে যে বেতন আসবে,
সেটার টাকাও সে আগেই ভাগ করে রাখে—
কার কষ্টে কীভাবে পাশে দাঁড়াবে,
কে কী চাইবে, কোথায় কত লাগবে।
তবুও যখন সে ক্লান্ত হয়ে বসে,
কেউ জিজ্ঞেস করে না—
“তুমি কেমন আছো?”
সবাই নিজের প্রয়োজনে তাকে মনে রাখে,
নিজের স্বার্থ শেষ হলে আর খোঁজ নেয় না।
পুরুষ হাসে, কারণ তাকে হাসতেই হয়।
ভেঙে পড়লেও কাউকে দেখাতে নেই।
পুরুষের কষ্ট নীরব,
কিন্তু সেই নীরবতার ভেতরেই
লুকিয়ে থাকে সবচেয়ে বড় দায়িত্ব,
সবচেয়ে গভীর ত্যাগ।
একদিন যদি কেউ বুঝত—
পুরুষও মানুষ,
তারও অনুভূতি আছে,
তারও কষ্ট লাগে।

No comments
আপনার মন্তব্য শেয়ার করুন।