তোমাকে পাওয়া হয়নি, শুধু অনুভব করেছি
তুমি সারাদিন থেকো তোমার মতো করে —
ব্যস্ত, স্বাধীন, নিজের জগতে ডুবে থাকা মানুষ।
আর আমি? আমি প্রতিটা মুহূর্ত তোমাকেই নিয়ে ভাবি।
তোমার হেসে উঠা,
তোমার একটু অভিমান,
তোমার অল্প কথা,
আর নিঃশব্দে পালিয়ে যাওয়া —
সবকিছু আমার মনে গেঁথে আছে গভীরভাবে।
তুমি বুঝোনি, আমি ভালোবাসি শব্দটা বলিনি কখনও,
কারণ আমি চেয়েছি, তুমি বোঝো…
চোখের ভাষা, নীরব অপেক্ষা,
হঠাৎ রাগ করে সরে যাওয়া,
আবার অজুহাতে ফিরে আসা —
সবটাই ছিল আমার ভালোবাসার চিহ্ন।
আমি অনেকভাবে তোমায় পাওয়ার চেষ্টা করেছি,
তুমি অনেকভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছো।
আমি যেখানে শুধু তোমার জন্য জেগে থাকি,
তুমি সেখানে রাতভর নিজের ভাবনায় ডুবে থাকো।
তবু রাগ নেই, অভিমানও না।
শুধু মাঝে মাঝে মনে হয় —
*যদি একটুখানি সময় তুমি আমাকে দিতে,
তবে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতাম না।*
তোমাকে পাওয়া হয়নি,
তবু ভালোবেসে ফেলেছি নিরবে…
🖤
#ভালোবাসারগল্প #অপ্রাপ্তভালোবাসা #HeartTouching #BanglaStory #CuteLove #UnsaidWords #Feelings #LostLove

No comments
আপনার মন্তব্য শেয়ার করুন।